শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ ও পদত্যাগ দাবি
গণমাধ্যম ডেক্স
‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার করে দেওয়া বক্তব্যের কারণে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিলে এ দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মো. মিজানুর রহমান বলেন, কোরআনবিরোধী আইন ও হেবা আইন সংসদের মতো জায়গায় পাস করা হয়েছে। যারা এই দেশে ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠা করতে আসবে, তাদের স্বাধীনতা রক্ষা করার চেয়েও বড় পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকার আসার পর দেশে কোনো গুম-খুন হয়নি বলা হলেও, সম্প্রতি একজন মেধাবী যুবক ও জাতির মেধাবী বিমানবাহিনীর সদস্যকে হত্যা করা হয়েছে। স্বাধীন রাষ্ট্রে দুই দিন হয়ে গেলেও এই হত্যাকাণ্ডের কোনো বিচার বা কারণ সরকারের পক্ষ থেকে উদঘাটন করা হয়নি।
এ বিষয়ে সরকারকে আলটিমেটাম দিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেই খুনিকে খুঁজে বের করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ক্ষমতায় আসার আগে বর্তমান সরকার বলেছিল নির্বাচন হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু নির্বাচন হওয়ার পর সংকট আরও বৃদ্ধি পেয়েছে। নির্বাচনের পরেই দেশের সরকার জনগণের ৭০ শতাংশ ভোটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে।
সরকারের এই ধরনের আচরণকে ‘গণভবনের রায়’ হিসেবে উল্লেখ করে বলা হয়, এরপর পেট্রোল ও জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণ প্রতিবাদ করলেও সরকার তা আমলে নেয়নি, বরং জনগণের প্রতিবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এভাবে একবার নয়, দুইবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে।
শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, এর তদন্তে আসামিকে ভারতে খুঁজে পাওয়া গেছে। সেই আসামিকে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করে সমালোচনার মুখে পড়েন শিক্ষামন্ত্রী। তিনি বলেছিলেন, ‘ট্রান্সজেন্ডার নিয়ে আরও ক্যাম্পেইন করতে হবে। কারণ, এটা ডেভেলপিং সোসাইটি, আমরা গ্লোবাল ভিলেজে বাস করছি। সবাই জানে অন্য রাষ্ট্রে কী ঘটছে, কী হচ্ছে। আমরা আর কোনো ট্যাবুতে থাকতে পারব না।’
তবে, এ ঘটনায় শুক্রবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মন্ত্রী লেখেন, একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছি।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু রহস্য: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ
আন্তর্জাতিক -
২
‘ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালাই’
জাতীয় -
৩
উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
জাতীয় -
৪
জানালা বন্ধ, তবু ঘরে ধুলো জমছে! কারণ লুকিয়ে রয়েছে কোথায়?
লাইফস্টাইল -
৫
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নারায়ণগঞ্জ প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ
জাতীয় -
৬
মোটরসাইকেলে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল বাবা-ছেলের
জাতীয় -
৭
মারা গেছেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট
বিনোদন -
৮
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ভুলে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল আমিন
জাতীয় -
৯
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়, তৃতীয় দিন শেষে ধুঁকছে বাংলাদেশ
জাতীয় -
১০
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯১
জাতীয় -
১১
বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক -
১২
সরকার গড়তে হলে গাদি বা নেতানিয়াহুকে যেতে হবে আরব দলগুলোর কাছে
জাতীয় -
১৩
আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের পর গুলিতে দুই মৃত্যু কী বার্তা দিচ্ছে
জাতীয় -
১৪
বিসমিল্লাহর বরকত: হাদিসের ৪ ঘটনা
জাতীয় -
১৫
চাঁদাবাজি-দলীয়করণ বললেই মানুষ বুঝে ফেলে কারা জড়িত: এমপি আবু বকর
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন