শতভাগ ‘ভুটানিজ’ নিয়ে খেলতে এসে গর্বিত অধিনায়ক চেনচো
গণমাধ্যম ডেক্স
ছেলেদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর শুরু হচ্ছে বৃহস্পতিবার। এবারের আসরে ছয় দেশ অংশ নেবে। অন্য দেশে অনেক বংশোদ্ভূত খেলোয়াড় থাকলেও ভুটান দলে নেই বংশোদ্ভূত কেউ। বিষয়টি নিয়ে গর্বিত দলটির অধিনায়ক চেনচো গেইলশেন। সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে নির্ধারিত সংবাদ সম্মেলনে চেনচো বললেন, ‘আমি মনে করি এখন আধুনিক ফুটবল অনেক বদলে গেছে। এখন কেবল বাংলাদেশ বা শ্রীলঙ্কা নয়, মনে করি বেশিরভাগ দেশের নাগরিকরাই ভালো সুবিধা পাচ্ছে। তাই মনে করি ভুটান দল, যা শতভাগ ভুটানি খেলোয়াড়দের নিয়ে গঠিত, জাতীয় দলের হয়ে খেলতে পেরে আমি অত্যন্ত গর্বিত।’ ‘আমাদের জন্য জাতীয় দলে খেলোয়াড়দের দেখার এবং সেরা স্কোয়াড বেছে নেয়ার সুযোগ ছিল না। অন্য দলগুলোর মতো যেমন, বাংলাদেশ যে ধরনের প্রস্তুতি নিয়েছিল, আমাদের সেই প্রস্তুতি ছিল না। তবে আমরা আত্মবিশ্বাস নিয়েই এই প্রতিযোগিতায় খেলতে এসেছি।’ ভুটান কোচ গ্যারি ফিলিপস বললেন, ‘এটা এএফসি বা বিশ্বকাপ বাছাইপর্বের মতো কোন টুর্নামেন্ট নয়। এটা হচ্ছে বিভিন্ন দেশের একে অপরের বিরুদ্ধে খেলার একটি সুযোগ। আর আমাদের অভিজ্ঞতা রয়েছে, আমাদের অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। আমরা এই সুযোগ নিয়ে অত্যন্ত আনন্দিত। তবে এটি বলার পরও আমরা বুঝতে পেরেছি যে এটি একটি কঠিন প্রতিযোগিতা।’ ‘সাফ চ্যাম্পিয়নশিপের আসরে কোন দলকেই আমরা কম দেখছি না। দুর্ভাগ্যবশত আমাদের প্রস্তুতি কিছুটা বিঘ্নিত হয়েছে গত ২০ তারিখে। গত ফিফা উইন্ডোতে ভুটান জাতীয় দল বেশ কয়েকটি শক্তিশালী দলের বিপক্ষে খেলেছে। ফলে আমাদের খেলোয়াড়দের খেলা কঠিন ছিল।’
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মধ্যরাতেও রাজপথে অনড় হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা
জাতীয় -
২
গাজীপুরে পুলিশের হারিয়ে যাওয়া পিস্তল উদ্ধার
জাতীয় -
৩
দিনভর অধ্যক্ষকে অবরুদ্ধ করার পর মধ্যরাতে সড়কে নেমে ছাত্রীদের বিক্ষোভ
জাতীয় -
৪
দেখা হয়নি চক্ষু মেলিয়া…
জাতীয় -
৫
নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে না জোটসঙ্গী দল ইউটিজে, আরও বেকায়দায় তিনি
জাতীয় -
৬
ভোরে হাঁটতে বের হয়েছিলেন, ঘণ্টাখানেক পর মায়ের মরদেহ উদ্ধারের খবর পান ছেলে
জাতীয় -
৭
ইসরায়েলে সরকার গঠনে আইজেনকটকে সমর্থন দেবে প্রধান আরব জোট
জাতীয় -
৮
১ লাখ গাছ রোপণ করল আড়ং
জাতীয় -
৯
শান্তিবাগে বড় ভাইকে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে
জাতীয় -
১০
পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা
জাতীয় -
১১
ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত
জাতীয় -
১২
জন্মদিনে স্মরণ: মঞ্চ থেকে মুক্তিযুদ্ধ, অনন্য আলী যাকের
জাতীয় -
১৩
৪০ বছরে কে-পপের রানি বোয়া, তিনি জাপানে এত জনপ্রিয় কেন
জাতীয় -
১৪
৬ মাস আগেই নতুন চুক্তি, ইউরোপের সর্বোচ্চ বেতন এখন কেইনের
জাতীয় -
১৫
হাজি আশরাফ আলীর ইন্তেকাল
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন