|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সিএইচটি সম্প্রীতি জোটের প্রধান সমন্বয়কারীকে শোকজ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৫:৩৬ পিএম
২৩৩ পঠিত
সিএইচটি সম্প্রীতি জোটের প্রধান সমন্বয়কারীকে শোকজ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে ‘সিএইচটি সম্প্রীতি জোট’-এর স্থায়ী কমিটির সদস্য ও প্রধান সমন্বয়কারী থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। জোটের স্থায়ী কমিটির চেয়ারম্যান ইঞ্জি: শাহাদাৎ ফরাজী সাকিবের আদেশক্রমে এই নোট...

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে ‘সিএইচটি সম্প্রীতি জোট’-এর স্থায়ী কমিটির সদস্য ও প্রধান সমন্বয়কারী থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। জোটের স্থায়ী কমিটির চেয়ারম্যান ইঞ্জি: শাহাদাৎ ফরাজী সাকিবের আদেশক্রমে এই নোটিশ জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে থোয়াইচিং মং শাকের বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণের পর অভিযোগ উঠেছে যে, তিনি ঢালাওভাবে বাংলাদেশের সকল হিন্দু ও চাকমা সম্প্রদায়কে উদ্দেশ্য করে আপত্তিকর ‘কুলাঙ্গার’ শব্দ ব্যবহার করেছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সকল হিন্দু শিক্ষার্থীকে ‘র’-এর এজেন্ট অথবা ইন্ডিয়ার দালাল হিসেবে আখ্যায়িত করেছেন।

এ ধরনের বক্তব্য সংগঠনের আদর্শ, নীতি, শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী বলে প্রতীয়মান হয় উল্লেখ করে নোটিশে বলা হয়, এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অসন্তোষ সৃষ্টি হতে পারে।

উক্ত অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী ৩ (তিন) দিনের মধ্যে সিএইচটি সম্প্রীতি জোট কেন্দ্রীয় স্থায়ী কমিটির সভাপতি বরাবর লিখিত বক্তব্য ও সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হলে সংগঠনের গঠনতন্ত্র ও প্রচলিত সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

সূত্র: কালবেলা