|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সিএনজির পেছনে লুকানো ছিল গাঁজা, গ্রেপ্তার ২

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ১২:১২ পিএম
৩৫৭ পঠিত
সিএনজির পেছনে লুকানো ছিল গাঁজা, গ্রেপ্তার ২
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিনের পাশে কৌশলে লুকিয়ে গাঁজা পাচারের চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর ) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর বাজার থেকে কালিকাপুর বাজারগামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়।  গ্রেপ্তার ব্যক্তিরা...

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিনের পাশে কৌশলে লুকিয়ে গাঁজা পাচারের চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর ) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর বাজার থেকে কালিকাপুর বাজারগামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জেলার দেবীদ্বার উপজেলার উত্তর গুনাইঘর ইউনিয়নের ধলাহাঁস এলাকার জামিল হোসেন (৪২) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকার বাবুল মিয়া (৩৮)। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল গোপালনগর-কালিকাপুর সড়কে অবস্থান নেয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ এটির গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে সিএনজিটির ইঞ্জিনের পাশে কৌশলে লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। 

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন কালবেলাকে বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

সূত্র: নতুন আরএসএস সোর্স