স্ত্রীসহ কয়েকজন মারধর করে ফেলে রাখেন, পরে মৃত্যু: পুলিশ
গণমাধ্যম ডেক্স
চট্টগ্রামের চন্দনাইশে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে স্ত্রীসহ কয়েকজন মারধর করেন বলে জানিয়েছে পুলিশ। এ মারধরের এক পর্যায়ে তাঁকে সড়কের পাশে ফেলে যাওয়া হয়েছিল। এরপর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হাশেম (৩৭)। তিনি উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাদশাপাড়া এলাকার বানু মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার বরুমতি সেতু এলাকা থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।
গ্রেপ্তার স্ত্রীর নাম আয়শা আকতার (৩৫)। নিহত মোহাম্মদ হাশেমের বাবা বানু মিয়ার করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ শুক্রবার সকালে চন্দনাইশ থানায় এ মামলা হয়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে ওই ব্যক্তি সড়কের পাশে মুমূর্ষু অবস্থায় পড়ে ছিলেন। তাঁর ডান পা থেকে রক্ত পড়ছিল। সড়ক দিয়ে যাওয়া বিভিন্ন যানবাহনের দিকে তিনি হাতে ইশারা করে বাঁচার আকুতি করছিলেন। বিষয়টি বুঝতে পেরে কয়েকজন পথচারী হাশেমকে উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে মোহাম্মদ হাশেম হত্যার ঘটনায় তাঁর স্ত্রী আয়শা আকতারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে গতকাল রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি এখন তদন্তাধীন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
নিহত হাশেমের মেজ ভাই মোহাম্মদ মোস্তাক প্রথম আলোকে বলেন, প্রায় ১৬ বছর আগে একই উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর এলাকার বাসিন্দা ও ফুফাতো বোন আয়শা আকতারের সঙ্গে হাশেমের বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মোস্তাক বলেন, চার ভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগাভাগির পর হাশেম বাবার কাছ থেকে পাওয়া নিজের সম্পত্তি বিক্রি করে প্রায় ১০ থেকে ১২ বছর আগে শ্বশুরবাড়িতে চলে যান। সেখানে স্ত্রীর নামে সম্পত্তি লিখে দিয়ে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করতেন। প্রায় চার বছর আগে হাশেম সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখান থেকে প্রায় এক বছর আগে দেশে ফেরেন।
মোস্তাকের অভিযোগ, দেশে ফেরার পর হাশেমের সঙ্গে তাঁর স্ত্রীর বিরোধ বেড়ে যায়। এ সময় স্ত্রী ও তাঁর স্বজনেরা হাশেমকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। অন্য লোকজন দিয়েও তাঁকে মারধর করানো হতো। গত মাসেও তাঁর স্ত্রী মারধর করে হাশেমের মাথা ফাটিয়ে দেন। গত বুধবার রাতে শ্বশুরবাড়িতে হাশেমকে মারধর করা হয়। পরদিন বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁকে চন্দনাইশের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি সেতুর পাশে ফেলে যাওয়া হয়।
জানতে চাইলে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, মোহাম্মদ হাশেমকে তাঁর স্ত্রীসহ পাঁচ থেকে সাতজন মিলে মেরেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। এ মারধরে তাঁর ডান পা ভেঙে গিয়েছিল। এ ঘটনায় মোহাম্মদ হাশেমের বাবা বানু মিয়া বাদী হয়ে মামলা করেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
প্রতিটি জনপদে পাঠাগার গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’
জাতীয় -
২
বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা
আন্তর্জাতিক -
৩
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী
জাতীয় -
৪
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে
আন্তর্জাতিক -
৫
সাত ফরোয়ার্ডের বাংলাদেশ দলে গোল করার লোকের জন্য এমন হাহাকার কেন
জাতীয় -
৬
এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন, বাধা দেওয়ায় যুবককে গুলি
জাতীয় -
৭
পুতিনের কাছে খামেনির কী ‘গোপন’ বার্তা পৌঁছে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান
জাতীয় -
৮
বগুড়ায় পুলিশের ওপর ‘মব’, মারধর করে ছিনিয়ে নিয়েছে আসামি
সারাবাংলা -
৯
কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত মন্দিরের প্রধান পুরোহিতের মৃত্যু
জাতীয় -
১০
পরিবার বলছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আঘাতের চিহ্ন পায়নি পুলিশ
জাতীয় -
১১
পিএসসি ভবনের ছাদে বসছে ১২০.৯৬ কিলোওয়াট-পিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা
জাতীয় -
১২
নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা আর নেই
জাতীয় -
১৩
মক্কেলের সামর্থ্য নয়, আইনি অধিকার রক্ষাই আইনজীবীর দায়িত্ব: আইনমন্ত্রী
জাতীয় -
১৪
হাইমচরের ৮নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রমী ‘মা’ সমাবেশ
জাতীয় -
১৫
কাওয়ালি সন্ধ্যা থেকে ৭ ব্যান্ডের কনসার্ট, শনিবার ঢাকায় কোথায় কী?
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন