|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সুন্দরবনে নিখোঁজের ৫৬ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:৫০ এএম
৩১৭ পঠিত
সুন্দরবনে নিখোঁজের ৫৬ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সুন্দরবনের দুবলারচরের আলোরকোল সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ ৫৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সুন্দরবনের দুবলার চরের টানার মাথা খালের চর থেকে মরদেহটি উদ্ধার করে বন বিভাগ ও কোস্ট গার্ড। নিহত রিয়াজ আহমেদ (২৮) ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালি পশ্চ...

সুন্দরবনের দুবলারচরের আলোরকোল সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ ৫৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সুন্দরবনের দুবলার চরের টানার মাথা খালের চর থেকে মরদেহটি উদ্ধার করে বন বিভাগ ও কোস্ট গার্ড।

নিহত রিয়াজ আহমেদ (২৮) ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। এর আগে গত শুক্রবার দুপুর ১২টার দিকে সাগরের প্রবল স্রোতের টানে তিনি তলিয়ে যান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেখান থেকে রিয়াজ নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মরদেহ পাওয়া গেছে।

দুবলার চরে মাছ ধরতে যাওয়া জেলে শাহজাহান মনা বলেন, টানার মাথা খালের চরে একটি মরদেহ ভাসতে দেখে জেলেরা তাৎক্ষণিক বন বিভাগ ও কোস্টগার্ডকে খবর দেন। পরে বন বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম বলেন, দুই দিনের অভিযানের পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বন বিভাগ সূত্র জানায়, সুন্দরবন ইকোট্যুরিজম-২ নামে একটি কাঠের তৈরি ছোট পর্যটকবাহী লঞ্চে সুন্দরবনে বেড়াতে এসেছিলেন ওই পর্যটক। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাতক্ষীরা রেঞ্জের কদমতলী স্টেশন থেকে তিন দিনের অনুমতিপত্র (পাস) নিয়ে মান্দারবাড়ী নৌপথ দিয়ে লঞ্চটি সুন্দরবনে প্রবেশ করে। এতে ১৯ জন পর্যটক ছিলেন।

বিভিন্ন এলাকা ঘুরে শুক্রবার বেলা ১২টার দিকে লঞ্চটি দুবলার চরের আলোরকোলে পৌঁছায়। পরে পর্যটকরা ট্রলারে করে চরে নামেন। সেখানে সমুদ্রসৈকতে গোসল করতে নামার একপর্যায়ে সাগরের ঢেউ ও স্রোতের টানে রিয়াজ নিখোঁজ হন। ঘটনার পরপরই আলোরকোল শুঁটকি পল্লির জেলেরা ট্রলার নিয়ে সাগরে তল্লাশি শুরু করেন। পরে কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স