স্যান্ডপেপার গেট কাণ্ডের ৮ বছর পর বোমা ফাটালেন খাজা
গণমাধ্যম ডেক্স
২০১৮ সালের বহুল আলোচিত ‘স্যান্ডপেপারগেট’ বা বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে আবারও তোলপাড় শুরু হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক ওপেনার উসমান খাজা দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল বিকৃতির কথা দলের সবাই জানতেন। এমনকি কেপটাউন টেস্টের আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও এই কৌশল ব্যবহার করা হয়েছিল।
সম্প্রতি সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেন চলতি বছর ৮৮টি টেস্ট খেলে অবসর নেওয়া খাজা। আগামী সপ্তাহে প্রকাশিত হতে যাওয়া তার আত্মজীবনীতে এই বিষয়ে একটি আলাদা অধ্যায় রয়েছে।
২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে বলা হয়েছিল, বল টেম্পারিংয়ের মূল পরিকল্পনার বিষয়ে কেবল তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ওপেনার ক্যামেরন ব্যানক্রফট জানতেন। ওই ঘটনার জেরে স্মিথ ও ওয়ার্নারকে এক বছর এবং ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার সেই তদন্তের তথ্য নাকচ করে খাজা বলেন, ‘ঘটনাটি আমরা সবাই জানতাম। ব্যাটার, বোলার কিংবা সাপোর্ট স্টাফ- দলের সবাই এর সঙ্গে জড়িত ছিলাম।’
খাজা জানান, কেপটাউন টেস্ট শেষে ড্রেসিংরুমে তিনি সবাইকে একসঙ্গে দায় নিতে বলেছিলেন, যাতে শুধু স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে বলির পাঁঠা না বানানো হয়, ‘সত্যি বলতে, আমি নিজেই এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু আট বছর পেরিয়ে গেলেও সত্য সামনে এল না। ভেবেছিলাম ডেভি (ওয়ার্নার) কিংবা অন্য কেউ হয়তো মুখ খুলবে। শেষ পর্যন্ত আমাকেই এই সত্য প্রকাশ করতে হবে, তা ভাবিনি।’
সুপুরুষ ব্যতীত বিবাহ করছি না: জুমা
খাজার আত্মজীবনীর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, পোর্ট এলিজাবেথ টেস্ট চলাকালেই ড্রেসিংরুমে বল খসখসে করার উপায় নিয়ে আলোচনা হয়। সেখানে স্যান্ডপেপার (শিরিষ কাগজ) ব্যবহারের সিদ্ধান্ত হলে স্টিভ স্মিথ ‘তিনি কিছু জানতে চান না’ বলে সরে যান। এরপর ব্যানক্রফট নিজেই স্যান্ডপেপার ব্যবহারের দায়িত্ব নেন।
খাজার এমন বিস্ফোরক দাবির পরও নিজেদের পুরোনো তদন্ত প্রতিবেদনে অটল রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে তারা জানায়, আট বছর ধরে চলা নানা আলোচনার পরও তারা নিজেদের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট। তবে নতুন কোনো তথ্য প্রমাণ পাওয়া গেলে তা খতিয়ে দেখতে প্রস্তুত বলেও জানিয়েছে সংস্থাটি।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অধিবেশন বসছে কাল, সংসদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা
জাতীয় -
২
১৬ দাবিতে এপেক্স ফুটওয়্যার শ্রমিকদের কর্মবিরতি, দুই দিনের ছুটি ঘোষণা
জাতীয় -
৩
সুপুরুষ ব্যতীত বিবাহ করছি না: জুমা
জাতীয় -
৪
‘যার বিয়া তার খবর নাই!’ বিয়ের খবর নিয়ে আসাদ নূরের রসিকতা
জাতীয় -
৫
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি বার্তা
জাতীয় -
৬
দেশের বাইরে আক্দ, পারশা মাহজাবিনের বর কে?
জাতীয় -
৭
শেখ হাসিনাকে ফেরাতে ইমোশন নয়, আইনের পথেই এগোবে সরকার: আইনমন্ত্রী
জাতীয় -
৮
ইংল্যান্ডে খেলা হামজাকে দেখে ‘অবাক’ হয়েছেন পাকিস্তান কোচ
জাতীয় -
৯
প্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি
বিনোদন -
১০
ছেলেকে এলবিডব্লু দিয়ে ইতিহাস গড়েছিলেন যে বাবা
জাতীয় -
১১
বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির চিকিৎসা চলছে ভারতে, আশঙ্কামুক্ত জানাল বিজিবি
জাতীয় -
১২
রিয়াদে আরামকো ভবনে বিস্ফোরণ
জাতীয় -
১৩
গাদি আইজেনকটের নেতৃত্বে কি বদলাবে ইসরায়েল?
জাতীয় -
১৪
রোজায় যে ১০ পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক
জাতীয় -
১৫
যুক্তরাষ্ট্রে এবার ৯৭ মুসলিম প্রার্থী জয়ী, নেপথ্যে কী?
আন্তর্জাতিক
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন