হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভে ওসি আহত, পরিস্থিতি থমথমে
গণমাধ্যম ডেক্স
ঢাকার সাভারের হেমায়েতপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা-আরিচা মহাসড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ধাওয়া, পাল্টা ধাওয়া পরিস্থিতিতে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম ও স্থানীয় সাংবাদিক আহত হন। আহত হয়েছেন কয়েকজন আন্দোলনকারীও। শ্রমিকদের অবরোধে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে পদ্মার মোড় ও ঢাকা-আরিচা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের মহাসড়কে যেতে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। সেখান থেকে আবারও সংগঠিত হয়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে অবরোধ করেন।
শ্রমিকদের অবরোধে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা সড়কে আটকা পড়েন। হেমায়েতপুর শিল্পাঞ্চলজুড়ে তৈরি হয় তীব্র উত্তেজনা ও যানজট। তবে পরবর্তী সময়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সংঘর্ষ পরিস্থিতিতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গুরুতর আহত হন। দৈনিক কালবেলার সাভার প্রতিনিধি হুমায়ুন কবির কাঁদানে গ্যাসের কারণে আহত হয়েছে। জানা গেছে, কয়েকজন আন্দোলনকারীও কাঁদানে গ্যাসের কারণে ভুক্তভোগী হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। কোনো ধরনের হুমকি-ধমকিতে আমরা পিছু হটব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়ব না।
এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মেশাররফ হোসেন কালবেলাকে বলেন, ‘হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও কাজ করছেন।’
তিনি আরও বলেন, শ্রমিকদের বিক্ষোভের কারণে হেমায়েতপুর শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অন্তরঙ্গ ভিডিও ধারণ করে চাঁদা দাবি, কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার
সারাবাংলা -
২
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক
জাতীয় -
৩
অফিসে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মচারীর
জাতীয় -
৪
এসকেএস ফাউন্ডেশনে ৩২ জনের চাকরির সুযোগ, কর্মস্থল রাজশাহী ও রংপুর
জাতীয় -
৫
গাজীপুরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক: পুলিশ সুপার
সারাবাংলা -
৬
কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, ফলাফল মেনে নিলেন ট্রাম্প
আন্তর্জাতিক -
৭
দিল্লির ঐতিহাসিক মসজিদ ঘিরে বড় হয়েছেন তাঁরা, এখন উচ্ছেদ হয়ে যেতে হলো ৩১ মাইল দূরে
জাতীয় -
৮
কেঁচোর গোসল
জাতীয় -
৯
এক চোখে আলো নেই, তবু ৪০ বছর ধরে পত্রিকা বিলি করেন ইনামুল
জাতীয় -
১০
সন্তান বড় হচ্ছে, নাকি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে?
লাইফস্টাইল -
১১
সাকিব-রিশাদের পর বিগ ব্যাশে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার মোস্তাফিজ
খেলাধুলা -
১২
রাজধানীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
জাতীয় -
১৩
কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটরা যা যা করতে পারবে
আন্তর্জাতিক -
১৪
একসঙ্গে সাত উড়োজাহাজে বোমার হুমকি, ইউরোপজুড়ে আতঙ্ক
আন্তর্জাতিক -
১৫
কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাচ্ছে ট্রাম্পের দল, জয়ের পথে ডেমোক্র্যাটরা
আন্তর্জাতিক
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন