|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

১০৬ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ 

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৫:০৩ পিএম
২৮২ পঠিত
১০৬ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ 
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মিরপুর টেস্টে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে চালকের রয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। টানা তৃতীয় দিনের মতো আজও আলোকস্বল্পতার কারণে নির্ধারিত ৯০ ওভার খেলা মাঠে গড়ায়নি। দিনের খেলা শেষ হয়েছে একটু আগেই। দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ের পর প্রতিরোধ গড়ার চেষ্টা চালালেও স্বস্তিতে নেই স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে বাংলাদেশ দল...

মিরপুর টেস্টে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে চালকের রয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। টানা তৃতীয় দিনের মতো আজও আলোকস্বল্পতার কারণে নির্ধারিত ৯০ ওভার খেলা মাঠে গড়ায়নি। দিনের খেলা শেষ হয়েছে একটু আগেই। দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ের পর প্রতিরোধ গড়ার চেষ্টা চালালেও স্বস্তিতে নেই স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছে। সব মিলিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের লিড এখন ১০৬ রানের।

তৃতীয় দিনটি পুরোপুরি বোলারদের দখলে ছিল। সারাদিনে খেলা হয়েছে মাত্র ৬৪.৫ ওভার, আর তাতেই পতন ঘটেছে ১২টি উইকেটের। যার মধ্যে ৬টি উইকেট হারিয়েছে বাংলাদেশ এবং বাকি ৬টি ক্যারিবীয়রা। দুই দল মিলে সারা দিনে রান তুলেছে মাত্র ১৯০। দিনের শেষভাগে এসে আজও আলোকস্বল্পতার কারণে নির্ধারিত ওভারের খেলা সম্পূর্ণ করা সম্ভব হয়নি।

এর আগে দ্বিতীয় সেশনে দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে দিনের বাকি সময়ে আর কোনো বিপদ ঘটতে দেননি দুই অপরাজিত ব্যাটার জাকের আলী ও নাঈম হাসান। দুজনই সমান ১৮ রান করে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেছেন। চতুর্থ দিনে এই জুটির ওপর বড় একটি লিড এনে দেওয়ার দায়িত্ব বর্তাবে।

ম্যাচের বর্তমান পরিস্থিতি অনুযায়ী, চতুর্থ দিনে দ্রুত বাংলাদেশকে অলআউট করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে বাংলাদেশ দল চাইবে লিড যতটা সম্ভব বাড়িয়ে নিয়ে ক্যারিবীয়দের সামনে একটি লড়াইয়ের পুঁজি দাঁড় করাতে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭২ রান।

বাংলাদেশ ২য় ইনিংস: ২৯ ওভারে ৭৯/৬ (জাকের ১৮*, নাঈম ১৮*, সাদমান ১৩; চেজ ৩/২৫, ওয়ারিক্যান ২/১৯)।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৮২.৫ ওভারে ২৪৫ রান (চন্দরপল ৫৬, ক্যাম্পবেল ৫৪, গ্রিভস ৪৬, চেজ ৪৩*; নাঈম ৪/৩৩, মিরাজ ২/৬৫, তাইজুল ২/৭৬)।

সূত্র: কালবেলা