|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

৭ নভেম্বরের ছুটির দিন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৬:২৭ পিএম
৩৩২ পঠিত
৭ নভেম্বরের ছুটির দিন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ কর্মসূচি পালনের জন্য ছুটির দিন হলেও শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। মঙ্গলবার (৩ নভেম্বর)...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ কর্মসূচি পালনের জন্য ছুটির দিন হলেও শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

এ ছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনাও দেওয়া হয়েছে। এ বিষয়ে পৃথক চিঠি জারি করেছে মাউশি।

এর আগে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এবার দিবসটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি পাচ্ছেন না।

অন্যদিকে, সাধারণ ছুটি থাকলেও মাউশির নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি উপলক্ষে কর্মসূচি পালন করতে হবে। ফলে আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষক-শিক্ষার্থীদের ছুটির দিনেই শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।

সূত্র: কালবেলা