প্রিন্ট এর তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০১:৫৫ এএম || প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ০৮:৫০ এএম
ইতালিতে ফ্র্যাঞ্চাইজি দলের মালিকানায় অ্যান্ডারসন
ল্যাঙ্কাশায়ারের সাথে চুক্তি শেষে নতুন পরিচয়ে এলেন জেমস অ্যান্ডারসন। ইতালিয়া টি১০ লিগে ফ্র্যাঞ্চাইজি নাপোলি নাইটসের সহ-মালিক হিসেবে যুক্ত হলেন ইংলিশদের কিংবদন্তি সাবেক পেসার। তার সাথে ফ্র্যাঞ্চাইজি পরিচালনায় থাকছেন দীর্ঘদিনের ম্যানেজার ও ল্যাঙ্কাশায়ারের সাবেক উইকেটরক্ষক লুক সাটন। এদিকে অ্যান্ডারসনকে কোন নতুন চুক্তির প্রস্তাব না দেয়ায় ল্যাঙ্কাশায়ারের তীব্র সমালোচনা করেছেন সাবেক সতীর্থ স্টুয়ার্ট ব্রড। ব্রিটিশ ট্যালেন্ট ম্যানেজমেন্ট […]