গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:২২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ১১:১৫ এএম

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা
নওগাঁ বন্ধুসভার একটি ভালো কাজ

বাল্যবিবাহ, ইভ টিজিং ও সাইবার বুলিং প্রতিরোধের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিককালীন স্বাস্থ্যবিধি ও মানসম্মত শিক্ষার গুরুত্ব তুলে ধরে নওগাঁর ভীমপুর বালিকা উচ্চবিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, স্যানিটারি সামগ্রী ও বিভিন্ন ধরনের নাশতা বিতরণ করা হয়।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর অংশ হিসেবে নওগাঁ বন্ধুসভার উদ্যোগে ২৫ অক্টোবর এ সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও ইভ টিজিং শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ এবং শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলে। একইভাবে সাইবার বুলিংয়ের শিকার হলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এসব সমস্যা মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন হওয়া, নিজেদের অধিকার সম্পর্কে জানা এবং প্রয়োজনে আইনি সহায়তা নেওয়া জরুরি।

নওগাঁ বন্ধুসভার একটি ভালো কাজ।

বক্তারা শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও মাসিককালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে বিষয়টি গোপন না রেখে বিশ্বস্ত অভিভাবক ও শিক্ষকদের জানাতে বলেন তাঁরা। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষার সুযোগ তৈরিতে সংশ্লিষ্ট সবার ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সানম সাব্বির, অর্থ সম্পাদক নাফিছ আরা, কার্যনির্বাহী সদস্য খালেকুজ্জামান আনসারী, রাবেয়া আফরোজ ও আতাউর রহমান। এ ছাড়া বন্ধু শাহিনা আক্তার, মাহফুজা খাতুন, সাথী ইসলাম, মোসাদ্দেক হোসেন, নজরুল ইসলাম ও তোফাজ্জল হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুল ইসলামসহ অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, স্যানিটারি সামগ্রী ও বিভিন্ন ধরনের নাশতা বিতরণ করা হয়।

সভাপতি, নওগাঁ বন্ধুসভা

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।