প্রিন্ট এর তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ১২:২৫ এএম || প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪২ এএম
দুর্ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে ও শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আহত আব্দুল্লাহ আল জাবির মাদ্রাসার আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মাদ্রাসার পাশের সিএনজি পাম্পের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। […]