গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৪৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৩ পিএম

দেবের হাত ধরে হল ছাড়লেন শুভশ্রী, একা এসেছিলেন রাজ চক্রবর্তী

জাতীয়
গণমাধ্যম ডেক্স
দেবের হাত ধরে হল ছাড়লেন শুভশ্রী, একা এসেছিলেন রাজ চক্রবর্তী

চলতি বছর টালিউডের অন্যতম আলোচিত বিষয় হলো দেব ও শুভশ্রীর জুটি। দীর্ঘ বিরতির পর গত ১৬ অক্টোবর মুক্তি পায় তাদের বহুল আলোচিত সিনেমা ‘দেশু৭’। বক্স অফিসে সিনেমাটি আশানুরূপ ব্যবসা না করলেও নানা গুঞ্জন ও আলোচনায় এটি নিয়মিত খবরের শিরোনামে রয়েছে। এরই মধ্যে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী বা স্পেশাল স্ক্রিনিংয়ে দেব ও শুভশ্রীর একসঙ্গে উপস্থিতি এবং পরবর্তী ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এই স্পেশাল স্ক্রিনিংয়ে ম্যাচিং পোশাকে হাজির হয়েছিলেন দেব ও শুভশ্রী। দুজনেই নস্যি রঙের পোশাক বেছে নিয়েছিলেন। অন্যদিকে, পরিচালক ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী কালো রঙের টি-শার্ট ও প্যান্ট পরে অনুষ্ঠানে এসেছিলেন। তবে রাজ ও শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়নি, তারা আলাদাভাবেই উপস্থিত হয়েছিলেন।

সিনেমা শেষে রাজ একাই পুরো ছবি দেখে প্রেক্ষাগৃহ ছেড়ে চলে যান। অন্যদিকে, শুভশ্রী ও দেব দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে মঞ্চে ওঠেন। স্বাভাবিকভাবেই রাজের সঙ্গে শুভশ্রীর দেখা হয়নি। এরপর সিনেমা শেষে হাসাহাসি ও ঠাট্টা করতে করতে দেবের হাত ধরে হল ছাড়েন শুভশ্রী। তাদের এই মুহূর্তটি উপস্থিত অনেকের নজর এড়ায়নি এবং এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে।

মঙ্গলবার সিনেমাটি দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হননি রাজ চক্রবর্তী। তবে দেব ও শুভশ্রী সাংবাদিকদের স্পষ্ট জানান, রাজের সহযোগিতা না থাকলে ‘দেশু৭’ তৈরিই হতো না। রাজের ভূমিকার প্রশংসা করে দেব বলেন, ‘রাজ প্রথম দিন থেকেই এই ছবিটাকে সেলিব্রেট করেছে এবং সাপোর্ট করেছে। রাজ যদি সাপোর্ট না করত, তবে এই ছবিটা প্রথমাংশেই হতোই না।’ দেব আরও বলেন, ‘বাংলা ছবিতে মাস ও কমার্শিয়াল ঘরানায় রাজ চক্রবর্তী একটা বিশাল বড় ব্র্যান্ড। এই ধরনের সিনেমা বানাতে যে কতটা কষ্ট হয়, তা রাজের চেয়ে ভালো আর কেউ বুঝবে না। ও নিজে প্রেক্ষাগৃহে এসে ছবিটা দেখেছে, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়।’ অপরদিকে শুভশ্রী জানান, রাজের সঙ্গে তার কথা হয়নি, বাসায় ফিরে তিনি জেনে নেবেন রাজের কেমন লেগেছে ছবিটি।

শুভশ্রী ও পেশাগত জায়গা নিয়ে দেব ও শুভশ্রী দুজনেই পরিষ্কার করে দিয়েছেন যে কাজের ক্ষেত্রে তাদের বন্ডিং সবসময় শতভাগ নিখুঁত। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ট্রোল, কটাক্ষ বা নেতিবাচক আলোচনায় তারা কান দিতে নারাজ। তবে ইন্ডাস্ট্রিতে দেব ও শুভশ্রীর এই হঠাৎ কাছাকাছি আসা নিয়ে গুঞ্জনের শেষ নেই। এর আগে রাজের সঙ্গে শুভশ্রীর দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। পাশাপাশি, দীর্ঘদিন ধরে রুক্মিণীকে দেবের আশপাশে দেখা যায়নি, এমনকি দেবের বাড়ির গণেশ পূজাতেও তিনি উপস্থিত ছিলেন না। সবমিলিয়ে দেব ও শুভশ্রীর এই নতুন রসায়ন তাদের ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার বিষয়।

সূত্র: আজতক

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।