গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৭:২৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:১৫ এএম

নেতানিয়াহুর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফকে সরানোর খবর

জাতীয়
গণমাধ্যম ডেক্স
নেতানিয়াহুর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফকে সরানোর খবর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ ইদো নর্ডেনকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন। দেশটির চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নর্ডেনের কাজে সন্তুষ্ট নন নেতানিয়াহু। এ কারণে তার বিকল্প খুঁজছেন প্রধানমন্ত্রী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে নর্ডেনকে কয়েকটি বৈঠকে অংশ নিতে দেওয়া হয়নি। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় এ খবরকে ‘ভুল’ বলে উল্লেখ করেছে।

এর আগে গত এপ্রিলে নেতানিয়াহুর চিফ অব স্টাফের দায়িত্ব নেন নর্ডেন। তিনি জিভ আগমনের স্থলাভিষিক্ত হন। ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির মধ্যপ্রাচ্যীয় বংশোদ্ভূত কয়েকজন আইনপ্রণেতাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার পর তা সংবাদমাধ্যমে ফাঁস হয়। এরপর পদত্যাগের প্রস্তাব দেন আগমন।

নর্ডেন ইসরায়েলের কথিত ‘ডিপ স্টেট’ নিয়ে লেখা একটি বইয়ের লেখক।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।