গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:০২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০২:০২ পিএম

আইডি কার্ডে ছবি নেই প্রিসাইডিং অফিসারসহ ভোটগ্রহণ কর্মকর্তাদের 

জাতীয়
গণমাধ্যম ডেক্স
আইডি কার্ডে ছবি নেই প্রিসাইডিং অফিসারসহ ভোটগ্রহণ কর্মকর্তাদের 

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সদর উপজেলার ভোটগ্রহণে কাজে নিয়োজিত কোনো কর্মকর্তার আইডি কার্ডে ছবি নেই। পোলিং অফিসারদের হাতে লেখা আইডি কার্ড দেওয়া হলেও সেগুলোতেও ছিল না স্বাক্ষর। পরে সাংবাদিকদের দেখে তড়িঘড়ি করে স্বাক্ষর করেন প্রিসাইডিং অফিসার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ চলাকালে দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয় গিয়ে দেখা যায়, দায়িত্বপ্রাপ্তদের নির্বাচন অফিস থেকে যে আইডি কার্ড দেওয়া হয়েছে সেখানে নেই ছবি সম্মিলিত আইডি কার্ড।

প্রিসাইডিং অফিসার মো. রেজওয়ানুল হক বলেন, আমরা ১৯ ভোটগ্রহণের দায়িত্ব রয়েছি। আমাদের প্রত্যেকের আইডি কার্ডে ছবি নেই। পুলিং অফিসারদের হাতে লেখা কার্ডেও ছবি ও স্বাক্ষর নেই। পরে আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে পুলিং অফিসারদের কার্ড আমাকে স্বাক্ষর করে দিতে বলেছেন।

এ বিষয়ে জানতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের মোবাইল ফোনে কল দিলেও রিসিভ হয়নি। এ কারণে তার বক্তব্য পাওয়া যাইনি। 

এ বিষয়ে জানতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের মোবাইল ফোনে কল দিলেও রিসিভ হয়নি। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি। 

এদিকে দুপুরে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।