গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৮:০১ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০৯:৫৩ পিএম

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, রূপগঞ্জে ব্যতিক্রমী কর্মসূচি

জাতীয়
গণমাধ্যম ডেক্স
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, রূপগঞ্জে ব্যতিক্রমী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আলপনা আঁকা হয়। 

বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ কর্মসূচি পালন করেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা। 

রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা মো. কামাল হোসেনের নেতৃত্বে এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন। 

কর্মসূচির আওতায় মহাসড়কের পাশের ফুটপাত দখলমুক্ত হওয়ার পর জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি সড়কের সৌন্দর্যবর্ধনে বিভিন্ন স্থানে দৃষ্টিনন্দন আলপনা আঁকা হয়। এর মাধ্যমে এলাকাটির পরিবেশ পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা যুবদল নেতা মো. কামাল হোসেন বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর প্রচেষ্টায় দীর্ঘদিনের দখলে থাকা ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। সেই ধারাবাহিকতায় দখলমুক্ত স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।