গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ১১:১৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০৪:৩০ পিএম

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (এসবিএ) নভেম্বর ২০২৬ থেকে নভেম্বর ২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের বিজিবি সীমান্ত স্পন্দন ক্যানটিনে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের মতামত ও আলোচনা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সংগঠনের জ্যেষ্ঠ ও পুরোনো সদস্যদের পাশাপাশি বর্তমানে নিবন্ধিত ব্যান্ডগুলোর সদস্যরা অংশ নেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি এবং ভবিষ্যৎ আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে প্রিতম দেব এবং সাধারণ সম্পাদক হিসেবে সুজন দেবের নাম ঘোষণা করা হয়েছে। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উত্তম দেব ও দেবজ্যোতি দত্ত শাওন। সহসাধারণ সম্পাদক হয়েছেন সৌমিক শেখর রায় সাম্য। সাংগঠনিক সম্পাদক হেলন আমসে, কোষাধ্যক্ষ অনন্ত চক্রবর্তী, প্রচার সম্পাদক আবেলসন পথাম এবং সহপ্রচার সম্পাদক রবিনসন মনোর।

কমিটির কয়েকটি পদ আপাতত শূন্য রাখা হয়েছে। নতুন কার্যকরী কমিটির সদস্যরা পরবর্তী সময়ে নিবন্ধিত ব্যান্ডগুলোর যোগ্য সদস্যদের মধ্য থেকে এসব পদে দায়িত্ব বণ্টন করবেন। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নিবন্ধিত ব্যান্ডগুলোর সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.com

সভায় সদস্যদের নিয়মিত সংগীতচর্চার সুযোগ তৈরি করতে অনুশীলনের ব্যবস্থা করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠান চলাকালে অডিটোরিয়ামের গ্রিনরুমের নিরাপত্তা নিশ্চিত করার ওপর আলোচনা হয়, যাতে বহিরাগত কেউ সেখানে প্রবেশ করতে না পারেন এবং শিল্পীরা নির্বিঘ্নে প্রস্তুতি নিতে পারেন।

সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সদস্যদের নিজ নিজ দায়িত্বের প্রতি আরও যত্নশীল ও দায়িত্বশীল হওয়ার বিষয়েও মতামত উঠে আসে। উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ দেন।

সভায় আলোচনার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করা, সদস্যদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং শ্রীমঙ্গলের ব্যান্ডসংগীতের চর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।