গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৮:০১ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ১০:০৫ পিএম

রিকশাচালকদের মাঝে এপেক্স ক্লাব অব কর্ণফুলীর ত্রাণসামগ্রী বিতরণ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
রিকশাচালকদের মাঝে এপেক্স ক্লাব অব কর্ণফুলীর ত্রাণসামগ্রী বিতরণ

এপেক্স ক্লাব অব কর্ণফুলীর পক্ষ থেকে চট্টগ্রামের দেওয়ানহাটে সুবিধাবঞ্চিত মানুষ এবং রিকশাচালকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ক্লাব সভাপতি এপেক্সিয়ান মো. জিয়াউল কবির সোহেলের নেতৃত্বে এ কর্মসূচি হয়। এ সময় উপস্থিত ছিলেন এপেক্স জেলা-৩ এর গভর্নর এপেক্সিয়ান মো. গোলাম কবির, এপেক্স ক্লাব অব কর্ণফুলীর ফ্লোর মেম্বার এপেক্সিয়ান মো. বেদার উদ্দিন।

অনুষ্ঠান শেষে ক্লাবের সভাপতি এপেক্সিয়ান মো. জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, জেলা কনভেনশন, ন্যাশনাল কনভেনশন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়।

রিকশাচালকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছেন এপেক্স ক্লাব অব কর্ণফুলীর নেতারা।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।