গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৫:১১ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪২ পিএম

চট্টগ্রামের দুই থানায় ওসি পদে রদবদল

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চট্টগ্রামের দুই থানায় ওসি পদে রদবদল
চট্টগ্রাম নগর পুলিশের দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিনকে চান্দগাঁও থানায় এবং চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক আদেশে এ রদবদল করা হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ। তিনি বলেন, জনস্বার্থে এ বদলির আদেশ দেওয়া হয়েছে। শিগগিরই তা কার্যকর হবে। এর আগে গত ৭ অক্টোবর নগর পুলিশের আরও কয়েকটি থানার ওসি পদে রদবদল করা হয়। ওই আদেশে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি করা হয়। আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামানকে খুলশী থানায় এবং খুলশী থানার ওসি আবদুর রহিমকে নগর পুলিশের বিশেষ শাখা সিটিএসবিতে বদলি করা হয়েছিল। পরদিন ৮ অক্টোবর পুলিশ সদর দপ্তরের পৃথক এক আদেশে আবদুর রহিমকে সিটিএসবি থেকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।