নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-গাজীপুর। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ২০তম গ্রেডের ৬ ক্যাটাগরিতে মোট ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৯ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। সর্বোচ আবেদন ফি ১১২ টাকা। আবেদন করতে পারবেন শুধু গাজীপুর ও টাঙ্গাইল জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা।
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-গাজীপুর।
পদসংখ্যা ও জনবল: ৬ ক্যাটাগরির পদে মোট ৩৪ জন।
পদের নাম ও বিস্তারিত যোগ্যতা:
১. পদের নাম: প্রধান সহকারী
পদসংখ্যা: ৮টি
গ্রেড: ১৩
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।
২. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ২টি
গ্রেড: ১৪
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১২টি
গ্রেড: ১৪
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩টি
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৫. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৮টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।
বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
জেলাভিত্তিক শর্ত: শুধু গাজীপুর ও টাঙ্গাইল জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ১ থেকে ৫ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন শুরুর তারিখ: ২৯ অক্টোবর ২০২৬।
আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: কালবেলা