গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:২৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:৫২ পিএম

চবির হীরকজয়ন্তী উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চবির হীরকজয়ন্তী উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু
ষাট বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। তবে বর্তমান শিক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না। শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের তৃতীয় তলার ভিআইপি কক্ষে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন। লিখিত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, আগামী ১৮ নভেম্বর ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আমরা হীরকজয়ন্তী উদ্যাপনের প্রস্তুতি গ্রহণ করছি। এই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে আজ হীরকজয়ন্তীতে অংশগ্রহণের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন শুরু হচ্ছে। রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পর্কে উপাচার্য বলেন, ৩০ অক্টোবর থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। এ ক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীদের নির্ধারিত ফি দিতে হবে। হীরকজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান, মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্গলার জন্য টিম থাকবে, পুলিশ থাকবে, বিএনসিসি থাকবে। সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী বলেন, আমাদের জাঁকজমকপূর্ণ আয়োজন হবে। এ জন্য এক হাজার টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। আমরা আজ থেকেই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করে দিলাম। আগামী ১৮ তারিখ সবাইকে আমরা একসঙ্গে দেখতে চাই। যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলুন। সম্ভব হলে ১০ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন শেষ করবেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।