গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০৪:৪৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৭:২২ পিএম

সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা খবির গ্রেপ্তার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা খবির গ্রেপ্তার

কুড়িগ্রামের চর রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য খবির উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে চর রাজিবপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খবির উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের কাচারিপাড়া এলাকার মৃত নজিম উদ্দিন মেম্বারের ছেলে।

চর রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, খবির উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল শনিবার তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হবে।

এর আগেও রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন খবির উদ্দিন।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।