প্রিন্ট এর তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০৩:১৪ এএম || প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:৪১ পিএম
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে শুল্ক কমানো ও আমদানি বাড়ানোর আহ্বান
দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানো এবং থাইল্যান্ডের বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বাংলাদেশি ওষুধ, পাট ও পাটজাত পণ্যের আমদানি বাড়ানোর পাশাপাশি এসব পণ্যের ওপর শুল্ক কমানোর জন্য থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩০ অক্টোবর) থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত চতুর্থ পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠকে ঢাকা এ দুটি প্রস্তাব উত্থাপন করে। […]