শীতের আগাম সবজি ফুলকপি উঠতে শুরু করেছে বাজারে। বগুড়ার মহাস্থানগড় সবজির মোকামে প্রতিদিনই আসছে নতুন নতুন ফুলকপি। তবে সরবরাহ বাড়ায় এক দিনের ব্যবধানেই কমছে দাম। দীর্ঘ সময় ধরে পরিচর্যা করে ফলানো ফুলকপি বিক্রি করতে এসে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষকেরা। অন্যদিকে বাজারে ফুলকপির ছড়াছড়ি। ক্রেতারাও কিনছেন আগ্রহ নিয়ে।









সূত্র: প্রথম আলো