গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০৬:০৪ এএম

এইচএসসিতে পাসের হার ৫১.৬২%, জিপিএ-৫ ৩৫ হাজার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
এইচএসসিতে পাসের হার ৫১.৬২%, জিপিএ-৫ ৩৫ হাজার

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আজ বেলা ১১টায় সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন। ৯টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ এবং ৩৫ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দেশের উচ্চশিক্ষার অন্যতম প্রবেশদ্বার এ পরীক্ষার ফল নিজ প্রতিষ্ঠান, ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানা যাচ্ছে। পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।