গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৭:২০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ১০:১২ পিএম

কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

জাতীয়
গণমাধ্যম ডেক্স
কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
রাজধানীর কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর রোডের দারুস সালাম এলাকা থেকে শুরু হয়ে শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক। তিনি জানান, সন্ধ্যার দিকে মিরপুর সড়কের দারুস সালাম থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মশাল মিছিল শুরু হয় এবং সেটি শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়। ভিডিওতে দেখা যায়, অর্ধশত লোক নিয়ে মশাল মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যরা। জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের নির্দেশনায় এ মশাল মিছিলটি হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।