গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:৩২ এএম  ||  প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১১:০৫ এএম

সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে আবুল বাশার (৭০) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শিয়ালকাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জোলাগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার জোলাগাতি গ্রামের মৃত সৈয়জ উদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে মই লাগিয়ে সুপারি পাড়ছিলেন আবুল বাশার। এ সময় সুপারি গাছের পাশ দিয়ে সেচের পাইপের সঙ্গে বিদ্যুতের তার টানা ছিল। সুপারি পাড়ার একপর্যায়ে তিনি ওই বিদ্যুতের তারের ওপর পড়ে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পর্শে সাবেক ইউপি সদস্য আবুল বাশারের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।