গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৭:৫৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:৫৭ পিএম

৩ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
৩ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়িতে তিন পিস ইয়াবাসহ উদাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক টিটু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ফুলছড়ি থানার ওসি এসরাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলা শহরের খাদ্য গোডাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দণ্ডপ্রাপ্ত টিটু মিয়া (২৯) উপজেলার উদাখালী ইউনিয়নের ভাঙ্গাবাড়ি এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা শহরের খাদ্য গোডাউন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টিটু মিয়াকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন বিচারক।

ফুলছড়ি থানার ওসি এসরাকুল ইসলাম কালবেলাকে বলেন, শুক্রবার রাতে তাকে আটক করলে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান তাকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা করেন। আজ দুপুরে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।