গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৩:২০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ এএম

নবীন বন্ধুদের বরণ করে নিল খুলনা বন্ধুসভা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
নবীন বন্ধুদের বরণ করে নিল খুলনা বন্ধুসভা

ফুলেল শুভেচ্ছা দিয়ে নতুন বন্ধুদের বরণ করে নিল খুলনা বন্ধুসভা। ৩১ অক্টোবর বিকেলে প্রথম আলো খুলনা অফিসে এক অনুষ্ঠানে তাঁদের বরণ করে নেওয়া হয়।

যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহর সঞ্চালনায় শুরুতে একে অপরের সঙ্গে পরিচিত হন সবাই। সহসভাপতি হাফিজুর রহমান বলেন, বন্ধুসভা তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ সঞ্চার করে। বন্ধুসভা মানবিক মূল্যবোধে উজ্জীবিত মানুষের সম্মিলিত হওয়ার, নিজেদের গড়ে তোলার এবং মানবতার কল্যাণে কাজ করার একটি মঞ্চ।

কবিতা আবৃত্তি, গল্প, গান পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। নতুন বন্ধু সাগর মোল্লা বলেন, বন্ধুসভায় এসে অনেক ভালো লাগছে। বিভিন্ন বয়সী বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করতে পেরে সত্যি মুহূর্তটা সুন্দর হয়ে গেল।

সাধারণ সম্পাদক ফারজানা যুথি বলেন, পাঠ্যবইয়ের পড়াশোনার অভিজ্ঞতার পাশাপাশি বন্ধুরা এই প্লাটফর্মের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আসফিক আহমেদ সিদ্দিকী, সহসভাপতি দীপু রায়, সাবেক সাধারণ সম্পাদক এম এম মাসুম বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন মিয়া, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক জুঁই আক্তার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাম্মী আক্তার, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাইন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৌরভ ঘোষ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, বন্ধু আবু হানিফা, আল কাফি মৃদুল, শুভজিৎ সরকার, আনিসা আক্তার, মো. জাকারিয়া, শিল্পী সাহা, শেখ ইশতিয়াক আহমেদ, রাবেয়া খাতুন, সুদেষ্ণা সুরভী রায়, আফিয়া ফাইজা, চিত্রা সাহা, সাথিবুল ইসলাম, কেয়া মনি, গাজী নাফিসা মালিয়াত, সৌম্যজিৎ মন্ডলসহ অনেকে।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।