গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ১০:০৫ পিএম

রাষ্ট্র পরিচালনায় অংশীদারিত্বের গণতন্ত্র চায় জেএসডি

জাতীয়
গণমাধ্যম ডেক্স
রাষ্ট্র পরিচালনায় অংশীদারিত্বের গণতন্ত্র চায় জেএসডি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রের কেবল শাসক বা সরকারের পরিবর্তন নয়, বরং ক্ষমতার উৎস, কাঠামো ও চরিত্রের মৌলিক পরিবর্তনের দাবি জেএসডির।

শনিবার (৩১ অক্টোবর) জাতীয় জাতীয় প্রেস ক্লাবে ‘পুরনো ক্ষমতা-কাঠামো বদলাও-অংশীদারিত্বের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র রূপান্তর করো শীর্ষক আলোচনা সভায় এ দাবি করা হয়।   

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বারবার সরকার ও শাসকের পরিবর্তন হলেও ক্ষমতার কেন্দ্রীভূত কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি। শুধু ক্ষমতার হাতবদল হয়েছে, গণতান্ত্রিক পুনর্বিন্যাস হয়নি। রাষ্ট্রের নীতি নির্ধারণ, সম্পদ বণ্টন ও সিদ্ধান্ত গ্রহণে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। 

তিনি আরও বলেন রাষ্ট্রের ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের যথাযথ অংশগ্রহণ নেই। দলীয় গণতন্ত্রের সীমাবদ্ধতা অতিক্রম করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কার্যকর অংশীদারত্ব প্রতিষ্ঠা করারও দাবি জানিয়েছেন। 

সভায় বিশিষ্ট সাংবাদিক মুজতাহিদ শফি বলেন, বাংলাদেশের রাজনীতিতে শাসনব্যবস্থার পরিবর্তন কিংবা রাষ্ট্র সংস্কার এখন আর কোনো রাজনৈতিক দলের একক দাবি নয়; এটি গণদাবিতে পরিণত হয়েছে। 

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত কোনো লড়াই-সংগ্রামের আকাঙ্ক্ষা ও স্বপ্নই আমরা ধরে রাখতে পারিনি। তবু সমাজ পরিবর্তনের লড়াই এবং স্বপ্ন দেখার চেষ্টা অব্যাহত রাখার দাবি করেছেন।   

সভায় সভাপতিত্ব করেন জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব। সভাপতির বক্তব্যে তিনি জুলাই জাতীয় সনদের অঙ্গীকার ও গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকরের দাবি জানান। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন করার আহ্বান করেছেন।  

আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক সোহরাব হাসান, সিনিয়র আইনজীবী ও সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য ড. শরীফ ভূঁইয়া, দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুজতাহিদ শফি, রাজনৈতিক বিশ্লেষক ড. হেলালুজ্জামান আহমদ, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়াসহ অনেকেই।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।