এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি-২০২৬ আসরে বিবর্ণ কাটছে বাংলাদেশের। একের পর এক হেরে চলেছে দল। টানা চার ম্যাচের সবকয়টিতে হার। প্রথমে ভারত, এরপর জাপান-মালয়েশিয়া, সবশেষ সাউথ কোরিয়ার বিপক্ষেও কুলিয়ে উঠতে পারেননি আশরাফুল ইসলামরা। রোববার ৫-০ গোলে হেরে সেমিফাইনালের স্বপ্নভঙ্গও হয়েছে। পাঞ্জাবের সুরজিৎ হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সাউথ কোরিয়ার হয়ে গোল করেন গেউনউ পার্ক। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দিগুণ করেন দাইন সন। তৃতীয় কোয়ার্টারে দাইনের জোড়ায় তিন গোল পৌঁছায় কোরিয়া। দুই মিনিট পর নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন গেউনউ। শেষ কোয়ার্টারে হ্যাটট্রিক পূর্ণ করেন দাইন, ৫-০ গোলের বড় জয়ে মাঠ ছাড়ে কোরিয়া। চার ম্যাচে চার হারে টেবিলে তলানিতে বাংলাদেশ। গ্রুপপর্বে শেষ ম্যাচে সোমবার চীনের বিপক্ষে লড়বে আশরাফুলের দল। ম্যাচ গড়াবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।