গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:৩১ এএম  ||  প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০২:০৩ পিএম

অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেপ্তার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেপ্তার
খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, দোনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ জনি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।  শনিবার (৩১ নভেম্বর) রাত দেড়টার দিকে খুলনা সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার জনি (২২) নগরের চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি আশিক গ্রুপের শুটার হিসেবে পরিচিত। এসআরবি-৬ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দেড়টার দিকে এসআরবির একটি আভিযানিক দল শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় জনিকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দোনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলি জব্দ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার জনির বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য রয়েছে। জব্দ করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনির বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী বাহিনী। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, গ্রেপ্তার জনির বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য রয়েছে। এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত দেড়টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জনিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।