গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৯:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০২:৪০ এএম

দক্ষিণ কোরিয়া সফরে এরদোয়ান, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে হবে বৈঠক

জাতীয়
গণমাধ্যম ডেক্স
দক্ষিণ কোরিয়া সফরে এরদোয়ান, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে হবে বৈঠক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকারি সফরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশে রোববার দেশ ত্যাগ করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের আমন্ত্রণে এ সফর করছেন তিনি। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার পর্যন্ত চলবে এরদোয়ানের এ সফর। বৈঠকে তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার কৌশলগত অংশীদারত্বের সব দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দুই নেতা নিজেদের মতামত বিনিময় করবেন। দ্বিপক্ষীয় সম্পর্কের আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করতে কয়েকটি চুক্তি স্বাক্ষরেরও প্রত্যাশা করা হচ্ছে। এরদোয়ানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী এমিনে এরদোয়ান, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারসলান বাইরাকতার, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাচির। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মধ্য দিয়ে তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার কৌশলগত সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। সূত্র: আনাদোলু এজেন্সি

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।