গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১২:৩২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৪:০০ এএম

গরম পানিতেও কেন গলছে না এই আইসক্রিম

জাতীয়
গণমাধ্যম ডেক্স
গরম পানিতেও কেন গলছে না এই আইসক্রিম

ফুটন্ত গরম পানির নিচে রাখার পরও গলছে না একটি কোন আইসক্রিম। সম্প্রতি এমন একটি ভিডিও ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়। গরম পানি ও বারবিকিউ চুলার মধ্যে রাখার পরও আইসক্রিমে ধোঁয়া ওঠেনি বা গলছিল না। এটি দেখে সোশ্যাল মিডিয়ার সবাই ভীষণ অবাক হন। সবার মনে একটাই প্রশ্ন, কোন উপাদানের কারণে আইসক্রিমটি এত বেশি তাপমাত্রা সহ্য করতে পারছে? এগুলো কি তবে কোনো নকল আইসক্রিম?

সামাজিক যোগাযোগমাধ্যমের ‘ফ্লেচ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, একজন মানুষ কল থেকে পড়া ধোঁয়া ওঠা গরম পানির নিচে একটি কোন আইসক্রিম ধরে রেখেছেন।

গরম পানি লাগার পরও আইসক্রিমটি গলে যাওয়ার বদলে একদম শক্ত হয়ে থাকে। পানির কলের গায়ে দেখা যায়, আরও কয়েক ব্যক্তি পাশে দাঁড়িয়ে এই অদ্ভুত কাণ্ড দেখছেন। প্রায় না–গলা এই আইসক্রিম দেখে সবাই অবাক!

দৃশ্যটি দেখে পাশে থাকা একজন মন্তব্য করেন, ‘আমরা সন্তানদের এ কোন নতুন ধরনের আইসক্রিম খাওয়াচ্ছি? এর ভেতরে আসলে কী মেশানো আছে? ব্যাপারটা তো বেশ ভয়ের।’

ফ্রিজ আবিষ্কারের আগে আইসক্রিম এল কেমন করে

ভিডিওতে থাকা সেই ব্যক্তি কৌতুক করে প্রশ্ন করেন, এই জিনিস কি মহাকাশ থেকে এসেছে? তবে ভিডিওর সময় হিসাব করে দেখা গেছে, আইসক্রিমটি পুরোপুরি গলে যেতে আসলে প্রায় এক মিনিট সময় লেগেছিল।

Running an ice cream cone under steaming hot water and it resists melting, eventually it washes away

Many ice creams in America will no longer melt because the ingredients have been changed, they are actually engineered to not melt. Modern ice creams have:

- Higher Levels of… pic.twitter.com/5AzCIQffp2

— Wall Street Apes (@WallStreetApes) June 30, 2026

ভিডিওটি ১২ লাখের বেশি মানুষ দেখেছেন। অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীকে এটি বেশ বিভ্রান্ত করেছে। যিনি ভিডিওটি পোস্ট করেছেন, তিনি দাবি করেন, এটি আসলে কোনো সাধারণ আইসক্রিম নয়। ভাইরাল হওয়া এই ভিডিওর কমেন্ট বক্সে এটি কী দিয়ে তৈরি বা আসলেই এটি কী বস্তু, তা নিয়ে নানা নেটিজেন নানা মত দিতে শুরু করেন।

বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট ‘আইসক্রিম সায়েন্স’-এর প্রতিবেদন অনুযায়ী, এ ধরনের ডেজার্টকে শক্ত রাখতে এবং সহজে গলে যাওয়া আটকাতে ইমালসিফায়ার ও স্ট্যাবিলাইজারের মতো কিছু রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ার এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটি এখন আর দুধের তৈরি কোনো খাবার নয়, এটি কেবল কিছু ইমালসিফায়ারের মিশ্রণ।’

আরেকজন মন্তব্য করেন, ‘এটি আসল আইসক্রিম নয়। এতে দুধ বা ক্রিমের বদলে প্রচুর পরিমাণ তেল ব্যবহার করা হয়েছে।’ ভিডিওটি দেখে আরও অনেক মানুষ একই রকম মন্তব্য করেন। খুব দ্রুতই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার হতে শুরু করে।

গরম পানির নিচে টানা এক মিনিট ধরে আইসক্রিম গলে না যাওয়ার ঘটনা দেখে ‘এক্স’ (X)-এ থাকা সবাই বেশ অবাক হন।

কেমন করে তৈরি হয় এক স্কুপ আইসক্রিম

‘ওয়ালস্ট্রিটএইপস’ নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভাইরাল ভিডিওটি আবার শেয়ার করা হয়, যা প্রায় ১৯ লাখ মানুষ দেখেছেন। অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই আধুনিক আইসক্রিমগুলো সহজে না গলার কারণ হলো, আসলে এগুলো আসল কোনো আইসক্রিমই নয়।

আইসক্রিম

ভিডিওর ক্যাপশনে বলা হয়, এ ধরনের খাবারগুলো অনেক সময় আইসক্রিমের বদলে ‘হিমায়িত ডেইরি ডেজার্ট’ বা দুধের তৈরি জমাট বাঁধা খাবার বলা হয়। ভবিষ্যতে এই নাম ব্যবহার আরও বেড়ে যেতে পারে।

এই দাবি প্রমাণ করার জন্য একজন ব্যবহারকারী কিছু উপকরণের তালিকা দিয়েছেন, যা আইসক্রিমকে শক্ত করে রাখে। এক্সের সেই ব্যবহারকারীর মতে, আইসক্রিমে অতিরিক্ত পরিমাণে স্ট্যাবিলাইজার, উদ্ভিজ্জ তেল, চর্বি, বাতাস এবং মাল্টোডেক্সট্রিনের মতো কিছু উপাদান মেশানোর কারণে এগুলো সহজে গলে না।

অনেকেই এ কথার সঙ্গে একমত পোষণ করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘ভাই, এটি আর আসল আইসক্রিম নয়, এটি মিষ্টির রূপ ধারণ করা একটি রাসায়নিক পদার্থ।’ অন্য অনেকেই এ ধরনের খাবার না খেয়ে ঘরে নিজের হাতে আইসক্রিম তৈরি করার পরামর্শ দিয়েছেন।

সূত্র: ইয়াহু লাইফস্টাইল ও এক্স
তারকাদের পছন্দের আইসক্রিম

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।