গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০১:৪৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ এএম

কাপড়ে মশার রক্ত লাগলে কি নামাজ হবে?

জাতীয়
গণমাধ্যম ডেক্স
কাপড়ে মশার রক্ত লাগলে কি নামাজ হবে?

নামাজ শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত হলো শরীর, পোশাক ও নামাজের স্থান পবিত্র থাকা। এ কারণে কাপড়ে বা শরীরে মশার রক্ত লাগলে তা নাপাক হবে কি না এবং ওই অবস্থায় নামাজ আদায় করা যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়।

ইসলামী ফিকহের ব্যাখ্যা অনুযায়ী, মশার রক্ত নাপাক নয়। ফলে কাপড় বা শরীরে মশার রক্ত লাগলেও নামাজ আদায়ে কোনো বাধা নেই। তবে নামাজের আগে কাপড়ে বা শরীরে মশার রক্ত লাগলে তা ধুয়ে নামাজ পড়া উত্তম।

ঢাকা থেকে প্রকাশিত ইসলামী গবেষণামূলক পত্রিকা মাসিক আল-কাউসারের এক ফতোয়ায় বলা হয়েছে, মশার রক্ত নাপাক নয়। মশার রক্ত লাগা কাপড় পরে নামাজ পড়া যাবে। হাসান বসরি, আতা, আবু জাফর, উরওয়া প্রমুখ তাবেয়ি বলেন, কাপড়ে মশা-মাছির রক্ত লাগলে কোনো সমস্যা হবে না। তবে এ ক্ষেত্রে কাপড় পরিবর্তন করে নেওয়া বা ধুয়ে পরিষ্কার করে নেওয়া ভালো। (ফাতাওয়া তাতারখানিয়া, খণ্ড: ১, পৃষ্ঠা: ৪৩২; বাদায়েউস সানায়ে, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৯৫)

ইসলামী স্কলার মুফতি রেজাউল করীম আবরার এক প্রশ্নের উত্তরে কালবেলাকে বলেন, ‘মশার রক্ত প্রবহমান নয়। পরিমাণ থাকে অনেক অল্প। মশার রক্ত কাপড়ে বা শরীরে লাগলে তা পড়ে নামাজ পড়া যাবে। এতে নামাজের কোনো ক্ষতি হবে না।’

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।