গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৪:৩৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৯:৩১ এএম

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ
এক বা দুই বিষয়ে অকৃতকার্য এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের জন্য আসছে সুখবর। শিক্ষাজীবনের ক্ষতি কমাতে দ্রুত সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ড। পরিকল্পনা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে পরীক্ষার ফরম পূরণ শুরু হতে পারে। আর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ২ ডিসেম্বর। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হতে পারে আগামী ৩ নভেম্বর। সপ্তাহখানেক ফরম পূরণের পর আগামী ২ ডিসেম্বর এ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হতে পারে ২৭ নভেম্বর। এর আগে শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগামী এক মাসের মধ্যে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি কমাতে দ্রুত সময়ের মধ্যে এ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ফরম পূরণ ও পরীক্ষার চূড়ান্ত সময়সূচি শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হবে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।