প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ নভেম্বরে খুলনা সফর ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন উপলক্ষে নগরজুড়ে চলছে নানা প্রস্তুতি। এর অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে নগরের বিভিন্ন দেয়াল নতুন করে সাজানো হচ্ছে রংতুলির আঁচড়ে। দেয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে খুলনার ইতিহাস, ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি। পাশাপাশি নতুন করে আঁকা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি। দেয়ালে দেয়ালে শিল্পের ছোঁয়ায় তুলে ধরা হচ্ছে নগরের পরিচয় ও ইতিহাস














সূত্র: প্রথম আলো