গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৩:৩১ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৭:০৩ পিএম

রাজশাহীর বিভাগীয় কমিশনার হলেন কাজী সাইফুল

জাতীয়
গণমাধ্যম ডেক্স
রাজশাহীর বিভাগীয় কমিশনার হলেন কাজী সাইফুল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহীর বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার। 

সোমবার (২ নভেম্বর) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

গত ২০ অক্টোবর রাষ্ট্রাচার লঙ্ঘন করে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে তাৎক্ষণিক ওএসডি হন রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে দ্রুত ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তিনি ওই রাতেই রাজশাহী ছাড়েন। পরে অন্য একজন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব নেন।

সোমবার কাজী সাইফুল ইসলামকে বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দিল সরকার।

নতুন বিভাগীয় কমিশনার কাজী সাইফুল ইসলাম নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে ইংল্যান্ডে উচ্চতর ডিগ্রি নেন প্রশাসনের চৌকস এই কর্মকর্তা।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।