গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:৫৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৭:০৪ পিএম

মালদ্বীপগামী প্রবাসী কর্মীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মালদ্বীপগামী প্রবাসী কর্মীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

মালদ্বীপে যেতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের সতর্ক করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ভিসা না থাকায় আগে মালদ্বীপ থেকে বাংলাদেশে ফিরে আসা কর্মীদের নতুন ভিসা নিয়ে দেশটিতে যাওয়ার আগে ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে তারা।

সোমবার (২ নভেম্বর) মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেওয়া এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব কর্মী ইতোপূর্বে মালদ্বীপে ছিলেন এবং ভিসা না থাকার কারণে বাংলাদেশে ফিরে গেছেন, তারা নতুন ভিসা নিয়ে পুনরায় মালদ্বীপে আসার আগে কোম্পানির মাধ্যমে ইমিগ্রেশন হতে আপনি ডিপোর্ট হয়েছিলেন হয়েছিল কী না, এ বিষয়ে হবেন।

এতে আরও বলা হয়, আপনি ডিপোর্ট হয়ে থাকলে, ইমিগ্রেশন আপনাকে পুনরায় মালদ্বীপে প্রবেশের অনুমতি দেবে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানিয়েছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।