গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:০৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১০:২১ পিএম

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (০২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘একটি বিস্ফোরণের শব্দ শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।