গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৭:১৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম

অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জাতীয়
গণমাধ্যম ডেক্স
অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, দিনাজপুর জেলা ও হাকিমপুর উপজেলা বিএনপির উপদেষ্টা, হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

সোমবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী এ শোক জানান।

শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক আকরাম হোসেন মন্ডল ছিলেন তৃণমূল রাজনীতির এক নিবেদিতপ্রাণ ও আদর্শবান ব্যক্তিত্ব। হাকিমপুরের মাটি ও মানুষের অধিকার আদায়, স্থানীয় উন্নয়ন এবং সব গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান অবিস্মরণীয়। আমৃত্যু তিনি সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তার সততা, ত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের প্রয়াণে দেশ এক অভিজ্ঞ, সৎ ও জনকল্যাণকামী রাজনীতিবিদকে হারালো। তার এই প্রস্থান রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি এবং গভীর শূন্যতার সৃষ্টি করেছে।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।