গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:৩৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ পিএম

রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪

জাতীয়
গণমাধ্যম ডেক্স
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে ৪ ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল ও চিকিৎসক সূত্রে জানা যায়, দগ্ধ ব্যক্তিরা হলেন-ইসমাইল (৩০), কামরুল (৫৫), তপন (৩৮) ও নাইমুল (৩০)। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তাররা জানান ইসমাইলের ২০ শতাংশ ফ্লেম বার্ন, সন্দেহজনক ইনহেলেশন ইনজুরি হয়েছে। কামরুলের ২৫ শতাংশ ফ্লেম বার্ন, সন্দেহজনক ইনহেলেশন ইনজুরি। তপনের ১২ শতাংশ ফ্লেম বার্ন ও সন্দেহজনক ইনহেলেশন ইনজুরি। এ ছাড়া নাইমুলের ৪২ শতাংশ ফ্লেম বার্নসহ ইনহেলেশন ইনজুরি হয়েছে বলে জানানো হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহত চারজনকেই বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে কাজ করছে বলে জানান ডাক্তাররা।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।