প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:৪৬ এএম || প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১২:২৬ এএম
সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। আজ সোমবার অজি তারকার অবসরের বিষয়টি নিশ্চিত করে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো।
গত অক্টোবরেই ঊনচল্লিশ বছরে পা রেখেছেন ম্যাক্সওয়েল। তার আগে গত বছরের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন এই অজি অলরাউন্ডার। এবার সব ধরণের ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন ম্যাক্সওয়েল।
২০১২ সালে ২৩ বছর বয়েসে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেক হয় ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯ ওয়ানডে খেলে ৩৩.৮১ গড় আর অবিশ্বাস্য ১২৬.৭০ স্ট্রাইকরেটে ৩৯৯০ রান করেছেন ম্যাক্সওয়েল। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার একা ম্যাচ জেতানো ২০১ রানের ইনিংস অনেকের মতে ওয়ানডে ইতিহাসের সর্বকালের সেরা। লোয়ার অর্ডারে ব্যাট করা ম্যাক্সওয়েল ৪ সেঞ্চুরি আর ২৩ ফিফটি করেছেন। অফ স্পিনে এই সংস্করণে নিয়েছেন ৭৭ উইকেট। দুর্দান্ত ফিল্ডার হিসেবে ৯১টি ক্যাচও আছে তার।
সুদীর্ঘ ক্যারিয়ারে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৩০টি। যেখানে ২৮.৯৭ গড়ে তার মোট রান ২৮৯৭। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ম্যাক্সওয়েলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৪৫ রান।
অজিদের জার্সিতে তার টেস্ট খেলার সংখ্যা মাত্র ৭টি। যেখানে ২৬.০৭ গড়ে মোট রান ৩৩৯। ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ১০৪।
সূত্র: কালবেলা