গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১১:০৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:৪৩ এএম

ঢাকায় সবার আগে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ঢাকায় সবার আগে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ
৫ নভেম্বর থেকে শুরু সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের। বাংলাদেশের প্রথম ম্যাচের এই প্রতিপক্ষ দল সোমবার দুপুরে ঢাকায় এসে পৌঁছেছে। এবারের সাফে স্বাগতিক বাংলাদেশসহ ৬ দেশ অংশগ্রহণ করবে। নেপাল ফিফার নিষেধাজ্ঞায় থাকায় এবার সাফ টুর্নামেন্টে নেই। সফরকারী দেশগুলোর মধ্যে ভুটানই সবার আগে সোমবার ঢাকায় এসে পৌছেছে। ৫ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে মূলত সাফ টুর্নামেন্ট শুরু হবে। দুই দলেরই আজ মঙ্গলবার আসার কথা রয়েছে।  ভুটান গতকাল আসলেও কোনো অনুশীলন সেশন করেনি। আজ তারা মাঠে ঘাম ঝরাবে। বাংলাদেশ দল গতকাল বিকেলে জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করবে। আজ জাতীয় স্টেডিয়াম সাফের ম্যাচ কমিশনারের তত্ত্ববধায়নে যাবে। ফলে বাংলাদেশ দলকে আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করতে হবে।  ভুটানের বিপক্ষে বাংলাদেশের গত বছরই খেলার অভিজ্ঞতা রয়েছে। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলার আগে বাংলাদেশ ঢাকায় ভুটানকে আমন্ত্রণ জানিয়েছিল। সংস্কারের পর সেই ম্যাচ দিয়ে ঢাকা স্টেডিয়ামে ফুটবল নতুনভাবে শুরু হয়েছিল। ভুটানকে বাংলাদেশ সেই ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল। বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর প্রথম গোল ভুটানের বিপক্ষেই।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।