গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১০:১৭ পিএম

‘জমিদারি ভোজ’কে ১ লাখ টাকা জরিমানা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
‘জমিদারি ভোজ’কে ১ লাখ টাকা জরিমানা

রাজধানীর লালবাগে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও প্রয়োজনীয় সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় ‘জমিদারি ভোজ’ নামে একটি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ নভেম্বর) লালবাগের ৩০ নবাবগঞ্জ রোডে অবস্থিত রেস্টুরেন্টটিতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।

অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। এছাড়া কোনো ধরনের লেবেল ছাড়াই বোরহানি, ফিরনি, মাংস ও বিভিন্ন মসলা সংরক্ষণ করতে দেখা যায়।

একই সঙ্গে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাধ্যতামূলক নিবন্ধন সনদ, ফায়ার লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ এবং পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হয়।

এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিলেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।