প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ পিএম || প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:৪৯ এএম
রাজধানী ঢাকাসহ দেশের ৬ জেলায় কাজের সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের এইচআর বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে।
গত ২ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২২ বছর হলেই আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
বিভাগ: এইচআর
লোকবল নিয়োগ: ১৫ জন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: জনবলের চাহিদা শনাক্ত, চাকরির বিবরণ প্রস্তুত ও নিয়োগ কার্যক্রম পরিচালনায় ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
কর্মস্থল: ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ, মাগুরা, নরসিংদী, রাজশাহী
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ (লিভ এনক্যাশমেন্ট), প্রাণ-আরএফএল-এর আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনাকাটার সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২ ডিসেম্বর ২০২৬
সূত্র: নতুন আরএসএস সোর্স