অক্টোবর ১৮ থেকে বাংলাদেশের টি-টুয়েন্টি দলের আধিনায়কের দায়িত্ব নিয়েছেন নাহিদা আক্তার। একমাসেরও কম সময়ে দিতে চলেছেন পরীক্ষা। আইসিসি মেয়েদের ইমার্জিং নেশনস ট্রফিতে তার নেতৃত্বে খেলবে বাংলাদেশ। মঙ্গলবার স্কোয়াড জানিয়েছে বিসিবি। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের প্রথমদিনে অক্টোবর ১২তে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ হবে বাংলাদেশ সময় দুপুর ৩:১৫ মিনিটে। নিগার সুলতানা জ্যোতি সরে দাঁড়ানোর পর জাতীয় দলের নতুন অধিনায়কের সঙ্গে সহ-অধিনায়ক করা হয়েছে সোবহানা মোস্তারিকে। আসন্ন আসরে তিনিই থাকছেন নাহিদার সহযোগী। বাংলাদেশ দল নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম ত্রিসনা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা, সাথি রানি।