কোরীয় উপদ্বীপে টানা উত্তেজনার মধ্যেই নিজেদের অস্ত্র সক্ষমতার সর্বাধুনিক প্রদর্শনী হিসেবে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সোমবারের এই পরীক্ষার খবর মঙ্গলবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
এর এক দিন আগে গুচ্ছবোমার ওয়ারহেডের পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। ভারী সামরিক উপস্থিতি থাকা দুই কোরিয়ার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হওয়ার পর... বিস্তারিত