কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব নওগাঁর কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরের দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নওগাঁ সদর হাসপাতালের এক চিকিৎসক (নাম প্রকাশে অনিচ্ছুক) কালবেলাকে বলেন, জাকির হোসেন নবাব সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে মারা গেছেন। তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
জাকির হোসেন নবাব (৫৮) বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ছিলেন নিষিদ্ধ বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় মুঠোফোনে কালবেলাকে বলেন, আমিও শুনছি জাকির হোসেন নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন। তবে হাসপাতাল থেকে কোনো কাগজ পাওয়া বা জানা যায়নি।
তিনি আরও বলেন, আজ সকালে জাকির হোসেন অসুস্থতাবোধ করলে সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি বিস্ফোরক মামলায় কারাগারে ছিলেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স